তাইলে আমারে ভালবাসবো কেডায় I আবু তালহা
তোমাগো বিল্ডিং এর দিকে চাইয়া আছি দেড় ঘন্টা হইলো,
সালার এক নেড়ি কুত্তা বাদে কেউ দ্বিতীয়বার তাকাইলো ও না।
মনের মধ্যে যত আচোদা আচোদা চিন্তা ভাবনা আছে, সব সালারা ভাংচুর করতেছে।
এতবার কইলাম বাইর হ, বাইর হ!
ও না হয় বাইর হইলো না, তগো বাইর হইতে কি সমস্যা?
তোরাও কি ওর মত ফিলিংস নিয়া খ্যালা শুরু করলি?
ছ্যাৎ কইরা বুকের মধ্যে ঝড় উঠে, আবার নাইমা যায়!
ডার্বি সিগারেট টানতে টানতে গলা আর মুখ তিতা হইতাছে।
আচ্ছা, আমারে কি একবারও তোমার চাইর চোক্ষের ভিত্রে দেহা যায় নাই?
এইজন্যই কইছিলাম, আইসো, আমরা চোখ বদলাই।
তুমি কইছিলা, তাইলে আমারে ভালবাসবো কেডায়...!



Comments
Post a Comment