ব্যর্থতার এক লাইন

 👉 অথচ পৃথিবী ভেসে যাওয়ার আগেই আমি ভেসে যাচ্ছি অন্তত অসীম অন্ধকারের মাঝে। অথচ আজকের রাতটাতে আলোতে পূর্ণ থাকার কথা ছিলো।


👉 ভ্রান্তির ব্যবচ্ছেদ করলে কেবলই 'তুমি' নামক শব্দটাই থাকবে। 



👉এরপরের জনমে সূর্য হয়ে আসবো পৃথিবীতে।  

পৃথিবীকে না, তোমাকে জ্বালাতে।


👉তোমারে  কইছিলাম, আইসো, আমরা চোখ বদলাই। 

তুমি কইছিলা, তাইলে আমারে ভালবাসবো কেডায়...!


👉 চোখ নাকি কথা বলে, অন্ধদের চোখ তবে কোন ভাষায় কথা বলে?


👉 শেষ ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে আমার আর ফেরা হবে না।


Comments